বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খোকশাবাড়িতে পাঁচিল সন্দেশের দোকান হতে আজিজ মন্ডলের রাস্তা মেরামত কাজের উদ্বোধন
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা
একসঙ্গে আওয়াজ তুলি, মাদককে না বলি”- সাইদুর রহমান বাচ্চু
ফ্যামিলি কার্ডে খুশি গাজীপুরের বদনীভাঙ্গার নারীরা
সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জরুরি পরিস্তিতি মোকাবেলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ

যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের লক্ষ্যে টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ ও বিবিএ, যমুনা সেতু পূর্ব থানা যৌথভাবে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) যমুনা সেতুর পূর্ব প্রান্তের আনালিয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) স্পিডগান (Speed Gun) ব্যবহার করে চলাচলকারী যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় নির্ধারিত গতিসীমা অতিক্রমকারী বিভিন্ন যানবাহন শনাক্ত করা হলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ ও বিবিএ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০