,
সর্বশেষ
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী 
আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
রাণীশংকৈলে জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত
উৎসব-উদ্দীপনায় সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে রথযাত্রা উদযাপন
সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন, দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ
তাড়াশে জুলাই শহীদ দিবসে আত্মত্যাগের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার
কামারখন্দকে সবুজায়নে প্রতিটি শিক্ষার্থীর হাতে বৃক্ষ পৌঁছে দেওয়া হবে: আব্দুল্লাহ আল কায়েস
সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দ্বারা মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট

আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

ফটোকার্ড

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না; বরং আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হোক আওয়ামী লীগের ভাগ্য। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে, আমরা চাই একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। এটাই বিএনপির দীর্ঘদিনের অবস্থান।’ 

তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী আনার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার জন্য সংগঠনগুলোকে বিচারের আওতায় আনার সুযোগ করে দিয়েছে। 

তিনি বলেন, ‘পূর্বে এই আইনের অধীনে কেবল ব্যক্তিদের বিচার করা যেত। এখন সংশোধিত বিধানের অধীনে সংগঠনগুলোকেও বিচারের আওতায় আনা যাবে।’

মন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য আওয়ামী লীগ দায়ী এবং যথাযথ তদন্তের পর দলটিকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, তদন্ত শেষ হলে এবং ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হলে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে এবং আদালত দলটির ভাগ্য নির্ধারণ করবে।

শেয়ার করুনঃ