,
সর্বশেষ
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী 
আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
রাণীশংকৈলে জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত
উৎসব-উদ্দীপনায় সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে রথযাত্রা উদযাপন
সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন, দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ
তাড়াশে জুলাই শহীদ দিবসে আত্মত্যাগের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার
কামারখন্দকে সবুজায়নে প্রতিটি শিক্ষার্থীর হাতে বৃক্ষ পৌঁছে দেওয়া হবে: আব্দুল্লাহ আল কায়েস
সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দ্বারা মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট

উৎসব-উদ্দীপনায় সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে রথযাত্রা উদযাপন

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীনতম প্রায় দুই শত বছরের শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে কালীবাড়ী সড়কে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু,সুন্দর,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এতে আশপাশের এলাকায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে। ধর্মীয় আচার-অনুষ্ঠান,পূজা-অর্চনা,ভক্তিমূলক সংগীত এবং রথের বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণ ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশ নেন।

শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন কুমার বিশ্বাস বলেন,রথযাত্রা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতায় এ বছরও সকলের আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর,সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে। আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী,গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের ভক্তবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এ উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা করছি।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সম্প্রীতি,ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এ বছরের আয়োজন সফল হয়েছে। আমরা বিশ্বাস করি এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমাজে শান্তি,সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য: কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের রথযাত্রা সফল করা লক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা,শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বেচ্ছাসেবক এবং মন্দির কমিটির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উৎসব শেষে ভক্তরা আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে আবারও একই উৎসাহ-উদ্দীপনায় মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ