বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা, আহত ২

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাউখোলা গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার সময় বাউখোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে মিঠু আহমেদ, আব্দুস সালামের ছেলে মুন্না, সজীব মাহমুদ, লিমনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধ হয়ে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শরিফুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায়।

অভিযোগে জানা গেছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে শরিফুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে শরিফুল ইসলাম ও তার ভাবি মোছাঃ হাজেরা খাতুন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ভাইয়ের বাউখোলা বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। অভিযুক্ত মিঠু আহমেদ তার মায়ের চিকিৎসার জন্য ফোন করে ওই দোকানদারকে বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দিতে বলেন। তবে তিনি এতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এবিষয়ে কাজীপুর থানার ওসি এনায়েতুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি, ভুক্তভোগী পরিবার যদি এসে মামলা করে তাহলে তদন্ত শেষে আমরা আইনোন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০