বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুর সোনামুখি ও মাইজবাড়িতে কণ্ঠশিল্পী কনকচাঁপা’র মতবিনিময় অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  সোনামুখী বাজারে   বিএনপি’র দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে প্রথম  মতবিনিময় করেন এরপর মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে আরেক   মতবিনিময় করেন, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা । 

শুক্রবার (৩ জানুয়ারি-২০২৫) সকালে মতবিনিময় শেষে উপজেলা   মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে আরেক   মতবিনিময়কালে  ব্যাটারীচালিত ইজিবাইকের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি তার  বক্তব্যে  স্থানীয় জনতার উদ্দেশ্যে বলেন, ‘সত্যি বলতে মাইজবাড়িতে আমার কোন বাড়ি নাই। কারো যদি ভিটাবাড়ি না থাকে সেটা কি তার অপরাধ? আমি বিশ্বাস করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। সারা কাজীপুরই আমার বাড়ি। আর যদি দরকার হয় আমি একটা বাড়ি করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কাজিপুরের মেয়ে এর মধ্যে কোন মিথ্যা নেই। আমি যেন আপনাদের পাশে থেকে ভালোবাসার প্রতিদান দিতে পারি। আপনাদের জীবন শান্তিময়-সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি সেই জন্য আমাকে কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের লোক আপনাদের ভালোবাসি।’

এরপর নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার মেঘাই ও আলমপুর হয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুরে কামরুল হাসান তরুর বাড়িতে যান। সেখানেও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কনকচাঁপা। 

এসময়ে উপজেলার  বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আব্দুল মালেক তরফদার স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, ছাত্রদলের যুগ্ন- আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আশরাফুল আলম, যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ জাহিদ, ধুনট যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সমাজসেবক কামরুল হাসান তরু প্রমুখ। 

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ -১ কাজিপুর  আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, রুমানা মোর্শেদ  কনকচাঁপা। এবারও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০