বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,  সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল তিনটায় চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহিদ মোল্লা।

 চৌহালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারী মো. ময়নুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি।

প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, সহ-সভাপতি আরিফ সরকারসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ষোল বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের কন্ঠ রোধ করে রেখেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। দেশের সম্পদ লুটপাট মানুষের ভোট চুরি ও ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত পাঁচই আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সফল গণআন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল সহযোগী অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০