সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান ঢাকার

 

ঢাকা : বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে জাতিসংঘের কান্ট্রি টিমের (ইউএনসিটি) সঙ্গে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে ইউএনসিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনকে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন। 

এতে আরও জানানো হয়, বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

বৈঠককালে পররাষ্ট্র সচিব ইউএনসিটির কাছে বহুপক্ষবাদের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বনেতা হিসেবে আবির্ভাবের কথা তুলে ধরেন।

ইউএনসিটি দলে ইউএনএইচসিআর, আইওএম, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ইউনেস্কো, ইউনিসেফ, এফএও, ইউএনআইডিও, ইউএনওডিসি, আইএফএডি, ইউএনওপিএস, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউএনডিপি এবং আইএলওসহ বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। 

ব্রিফিংয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক মানব উন্নয়ন, টেকসই, স্বাস্থ্য ও প্রাণবন্ত পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং লিঙ্গ সমতাসহ ইউএনসিটির অধীনে বাংলাদেশে পরিচালিত কৌশলগত অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১