ফটোকার্ড
ছাম্মি আহমেদ আজমীর :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে সিভিল সার্জন অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে প্রেস ব্রিফিং এ সভাপতিত্বে করেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: নুরুল আমীন।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জ উপ-পরিচালক মো: রায়হানুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ,সিনিয়র সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে বক্তাগণ বলেন,জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ – ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। শিশুদের অপুষ্টি দূরীকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বক্তারা আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই অভিভাবকদের নিজ নিজ এলাকার নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান করি।
উল্লেখ্য: এ সময় ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এতে লক্ষ্যমাত্রা ৬ -১১ মাস বয়সী শিশু ৫৩৪১৭ জন এবং ১২ -৫৯ মাস বয়সী শিশু ৪১৩৬৮৬ জন। মোট টি কার কেন্দ্র স্থায়ী ১৪ টি,অস্থায়ী ২১১২টি, মোট সংখ্যা ২১২৬ টি। এই কার্যক্রম ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন খাওয়ানো হবে।





