,
সর্বশেষ
সিরাজগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সয়দাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেনের দাফন সম্পন্ন
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
“যদি লক্ষ থাকে অটুট,দেখা হবে বিজয়ে”- সিরাজগঞ্জে মেয়র হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে দেখতে চান সমর্থকরা
সিরাজগঞ্জে চিপস ও দই কারখানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ
উল্লাপাড়া সরকারি হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার রাজত্ব; অভিযোগের তীর আরএমও ডা: সামিউল ইসলাম এর দিকে
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯

ফটোকার্ড


টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকসংক্রান্ত অপরাধ এবং পরোয়ানাভুক্ত আসামিরা রয়েছেন।
সোমবার (২৯ জুন ২০২৬)টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে থেকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার।
পুলিশের নির্দেশনার ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টার অভিযানে সর্বমোট ১৯ জনকে আটক করা হয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বিক্রি ও বহনের অভিযোগে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
জেলা পুলিশের স্লোগান— “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তাদের অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও জোরদারভাবে পরিচালনা করছে।

শেয়ার করুনঃ