ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধি, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইলের সভানেত্রী জনাব ফাতেমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কর্মস্পৃহা ও মানসিক সতেজতা বজায় রাখতে পুলিশ সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের সংগীতশিল্পী গোষ্ঠী ও বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় কবিতা আবৃত্তি, সংগীত ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। প্রাণবন্ত এ আয়োজন উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবাসহ জেলার সকল সার্কেল কর্মকর্তা, পুনাকের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।





