রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের
মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা
শিমুল বিশ্বাস কে মন্ত্রী হিসেবে দেখতে চান পাবনাবাসী
সিরাজগঞ্জে গভীর রাতে সিএনজি ফিলিং স্টেশনে হামলা,গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ
সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা মানবিক ডাঃ গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা
সিরাজগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক কে, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির অভিনন্দন
টাঙ্গাইলে ৭টি আসনে বিএনপি,১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ : ইসি সচিব

“তাকে কখনোই একা ভেবো না”

কিছু কথা সমুদ্রের ঢেউয়ের মত বার বার উঠে আসে। আমি জানি এমন হয়না এরকম মানুষ পাওয়া যাবে না। আমাদের যেমন অন্তরে আগুন আছে তেমনি হীম শীতল বরফ আছে। যদি আলো আমাদের মনোজগৎ এর পরিবর্তন করতে না পারে তাহলে এমন কথার ঢেউ, ঘটনা, রটনা হয়ে সবসময় আমাদের গ্রাস করবে। এই যে খবরের ভেতর খবর, এই যে আদিমতা এর উৎস কোথায়? যদি এমন অদ্ভুত লোমহর্ষক খবর, যার পরিবারের জন্য ভীষন যন্ত্রণার! যদি এমন খবর প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটতে থাকে তাহলে একটু ভালো করে বিষয়টি দেখতে হবে।।
আজ সমগ্র বাংলাদেশে যে খবর ছেয়ে আছে তাকে কি আমরা নিছক বিচ্ছিন্ন ঘটনা ভাববো? নাকি এর অন্তরালে যে কুটনৈতিক ও কুটকৌশল খেলা করছে তার মূল উৎস খুজে দেখবো।
রাজনৈতিক দেওলিয়া বনাম আদর্শ? একটু ভেবে নেই? কোন ধর্মের মানুষ বা কোন স্থান কাল, জাত, পাত এবং ভৌগলিক অবস্থান বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে মানবিকতা এবং নৈতিকতা। আদর্শের ক্ষেত্রে প্রতিটি ধর্মে মানুষের উপর অযথা নির্যাতন কাম্য এবং গ্রহনযোগ্য নয়। আপনি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে ভুখন্ডের ই হন না কেনো আপনার নিরাপত্তার অধিকার একটি মৌলিক এবং সার্বজনীন অধীকার। যদি এমন ভেবে অগ্রসর হই যে আমার যা ইচ্ছে তাই করার ক্ষমতা থাকবে, আইনের প্রয়োগ শিথিল এবং অকার্যকরী। তাহলে যে কোন উৎসের অধীকার(নৈতিক অনৈতিক) আদায়ের ক্ষেত্রে সার্বভৌমত্বে এমন ঘটনা ঘটতেই থাকবে তা হোক কোন ব্যাক্তির, দলের, এমনকি জাত এবং সাম্রাজ্যেবাদী, বৈদেশিক হস্তক্ষেপের। কেননা অস্থিতিশীলতা শুধু দেশকে নয়, সভ্য নাগরিক এবং উন্নয়নের উৎকর্ষতা পেতে যাচ্ছে এমন দেশকে দমিয়ে রাখার মোক্ষম হাতিয়ার। তাই যে সমাজে আজ এমন ঘটনা ঘটতে থাকে সে দেশের সুশাসনের অবস্থা যে কতটা নিম্ন পর্যায়ে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
প্রতিটি নির্যাতনের দ্রুত বিচার ই কেবল অঘটনের প্রতিবন্ধকতা হিসবে চিহ্নিত হবে। তাই এমন ঘটনার প্রকৃত চিত্র জনসম্মুখে দ্রত প্রকাশ করার দাবি জানাচ্ছি। এবং নির্যাতিতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

লেখক : দন্ত্য-স রানা

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭