,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে তিন জনকে কারাদণ্ড
জাওয়ার ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে সভায় সর্বসম্মতিক্রমে মাদকমুক্ত এলাকা” ঘোষণার অঙ্গীকার
ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক গ্রেপ্তার
ভাঙ্গুড়ায় সন্তানের ঘরে ঠাঁই হলো না ৮০ বছরের বৃদ্ধা মা জননীর
সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থী উৎসব কুমারকে জেলা প্রশাসনের ল্যাপটপ উপহার
মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
অবৈধভাবে আইসক্রিম উৎপাদন: সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
যমুনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু, প্রাণে বাঁচলো এক শিক্ষার্থী
সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার,কুইজ,আবৃত্তি, বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক গ্রেপ্তার

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দৈনিক কালের কণ্ঠ (মাল্টিমিডিয়া)–এর সিরাজগঞ্জ প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরনবী জানান, সিরাজগঞ্জ থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ধর্ষণের পাশাপাশি পর্নোগ্রাফি সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার উপশহর এলাকার বাসিন্দা রুমী খাতুন বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাজমুল হুদা ও রাব্বি হাসান হৃদয়কে আসামি করা হয়।
ওই মামলার ভিত্তিতেই র‌্যাব রাব্বি হাসান হৃদয়কে গ্রেপ্তার করে।

শেয়ার করুনঃ