,
সর্বশেষ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দখলে স্কুলের ৩০ শতাংশ জমি; আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সিরাজগঞ্জে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
সিংড়ায় গভীর রাতে অগ্নিকান্ড: ৪টি খড়ের পালা পুড়ে ছাই
তাড়াশে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট
তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মুসলিম উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক

ফটোকার্ড

সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি :

‎সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা কায়েমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে “বিদ্যালয় রক্ষা বাঁধ নির্মাণে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকাল ১২টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ভি.পি. আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান এবং রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. বেলাল হোসেন।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন নলকা কায়েমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জনাব মো. আলী হাসান এবং সঞ্চালনা করেন মো. মাসুদুর রহমান।

‎আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে থাকায় শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী বিদ্যালয় রক্ষা বাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়টি ঝুঁকির মুখে রয়েছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

‎সভাপতির বক্তব্যে জনাব মো. আলী হাসান বিদ্যালয় রক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি গ্রামের প্রধান সড়কের উন্নয়ন, কবরস্থানের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যালয় সংলগ্ন প্রায় ৪০ বছর পুরোনো জরাজীর্ণ সেতুটি পুনর্নির্মাণের দাবি মাননীয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি বলেন, এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

‎সঞ্চালকের বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয় উন্নয়নমূলক বিষয়গুলো মাননীয় সংসদ সদস্য অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনেছেন। এ সময় জনাব ভি.পি. আইনুল হক বিদ্যালয় রক্ষা বাঁধ নির্মাণ, গ্রামের রাস্তার উন্নয়ন, কবরস্থানের অবকাঠামো উন্নয়ন এবং পুরোনো সেতু পুনর্নির্মাণসহ উত্থাপিত সব বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বিদ্যালয় ও এলাকার সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ