,
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের মহড়া
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতার বিরুদ্ধে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
কৃষকদের উঠানে পরিণত রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ,ভোগান্তিতে শিক্ষার্থীরা 
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি,পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়তে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদরে ১৬৪ প্রান্তিক পরিবারের মাঝে হাঁস বিতরণ
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নিতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন হাজী আব্দুস সাত্তার
‎রায়গঞ্জের নলকায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত‎
ঘাটাইলে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে পিআইও এনামুল হকের বিশেষ ভূমিকা প্রশংসিত

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের মহড়া

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
আগামীকাল ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও তৎপরতা রুখে দিতে রাজপথে নেমেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২২ জুন ২০২৬) বিকাল ৬টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অপচেষ্টা ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বা ছাত্রলীগকে কেন্দ্র করে সিরাজগঞ্জের মাটিতে কোনো ধরনের কর্মসূচি পালন করার ন্যূনতম সুযোগ দেওয়া হবে না।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করার চেষ্টা করলে, ছাত্রদল ও যুবদল তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ মিছিল নিয়ে মাঠে নামে। ইতিমধ্যে গত তিন দিন ধরে সিরাজগঞ্জ জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে রাজপথে লাগাতার পাল্টা মিছিল ও সমাবেশ করে আসছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

আজকের এই বিক্ষোভ মিছিল ও মহড়ার নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলীফ, যুগ্ম আহ্বায়ক মনির, ছাত্রনেতা বিপ্লব, সিরাজগঞ্জ পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সাগর, মীর আকাশ, রাসেল, সিরাজগঞ্জ সদর থানা ছাত্রদলের মিনুল ইসলাম হৃদয়।

এছাড়াও বিক্ষোভ মিছিলে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রাজপথে নেতাকর্মীদের এমন কঠোর অবস্থানের কারণে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় সচেতন মহল ও আইন-শৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুনঃ