শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত যুবকের পরিবারের পাশে জেলা প্রশাসক


মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে মো. শাহাদাত আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেল ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদাত আলী ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত আলী বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে।
এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের মাঝে ২০ হাজার টাকা আর্থিক অনুদান, শুকনা খাবার ও একটি কম্বল প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০