ফটোকার্ড
মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে বৃহস্পতিবার(০৯-জুলাই)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন। পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ইকবাল হোসাইন। পঞ্চগড় সবুজ আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর পক্ষ হতে সরকার হায়দার সহ অন্যান্যরা ও। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং পরিবেশবাদী সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলন (পসা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ‘কারিগর, বিডি ক্লিন’ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে পঞ্চগড় সবুজ আন্দোলন এর পক্ষ হতে সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।





