শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

পাবনা জেলা ট্রাফিক পুলিশের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলা ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ জুন ২০২৬) পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ-এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ, জনসেবার মান বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করে জনগণের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের করণীয় তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টরসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০