শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

প্রবেশ সড়কের অভাবে অবহেলিত পাটুলিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পাটুলিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে প্রবেশের কোন রাস্তা নেই, ঈদের নামাজে ভোগান্তি নামাজিদের। ৩১ মে রবিবার সারুটিয়া কমিউনিটি সেন্টার কাম-পাবলিক লাইব্রেরি সেন্টারে ভাঙ্গুড়া পাটুলিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমুলক কাজের আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাটি কাহার বাবরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান তরুণ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, আহবায়ক, ভাঙ্গুড়া উপজেলা কমান্ড, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী মোঃ আব্দুল কাদের, ছাত্রদল নেতা মোঃ রাসেল রানা পিন্টু, ব্যাংক কর্মকর্তা মোঃ রাজু আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আবু বক্কার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তরা তাদের বক্তব্যে বলেন, আমাদের গ্রামে প্রায় ৬০০ পরিবার আছে সব মিলে এই মাঠে ঈদের নামাজ আদায় করতে আসেন আনুমানিক ৪,৫০০-৫,০০০ সাধারণ মানুষ।
এত মানুষ হওয়ার কারণে প্রবেশ করতে ও বের হতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়।
তাই সর্বপ্রথম ঈদগাহ্ মাঠে সুন্দর ভাবে নামাজিদের প্রবেশের ব্যবস্থা করতে হবে, মাঠের বাউন্ডারী পুর্ননির্মান বা রিপাইরিং করতে হবে এবং তা রং করতে হবে। ঈদগাহ্ মাঠের নামাজের স্থান পাকা করতে হবে, ঈদগাহ্  মাঠের গেট মেরামত করতে হবে,ঈদগাহ্ মাঠের পুর্ব উত্তরের খাল ভরাট করতে হবে।
ঈদগাহ্ মাঠের সরঞ্জাম রক্ষনাবেক্ষন করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০