,
সর্বশেষ
সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা,ঋণের চেক ও বৃক্ষ বিতরণ
পাঁচঠাকুরী যমুনা বাজার নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
সিরাজগঞ্জে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা
ভাঙ্গুড়া পৌরসভা কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ৫টি সিলিং ফ্যান প্রদান
শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত
পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদকসেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসেল(৩০) নামের এক যুবক কে ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন,ভাঙ্গুড়া পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

রাসেল ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া মহল্লার মৃত রেজাউল করিমের ছেলে।

মোবাইল কোর্ট পরিচালনা সূত্রে জানা যায়,মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ভাঙ্গুড়া থানা পুলিশ টীম তাকে সহযোগিতা করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদক সমাজ ও যুব সমাজ কে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবেন বলে তিনি যানান।

শেয়ার করুনঃ