শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

ভাঙ্গুরায় নিখোঁজের ৪দিন পর পুকুরে ভেসে উঠল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর পাশের একটি পুকুর থেকে জিহাদ (৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

আজ ৩ জুন বুধবার সকালে উপজেলার চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে জিহাদ তার নানাবাড়ি চর-ভাঙ্গুড়া গ্রামে বেড়াতে এসেছিল।
গত রবিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশু জিহাদ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

শিশুটিকে খুঁজে না পেয়ে পরদিন তার বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের চার দিন পর চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০