বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড 

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক :

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২৫) মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

জামিল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের জের ধরে বাবার বাড়িতে চলে যায় জামিল মিয়ার স্ত্রী কাকলী খাতুন। এতে ক্ষুব্ধ হয়ে মাকে হত্যার পরিকল্পনা করে জামিল। ২০২২ সালের ১৯ আগস্ট রাতে খাবার শেষে জামিল ও তার মা একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে জামিল ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে মায়ের লাশ ঘরের মেঝেতে ঘাটের নিচে গর্ত করে পুঁতে রাখে। কয়েকদিন জামিলার খোঁজ না পেয়ে প্রতিবেশীরা জামিলের কাছে জানতে চাইলে সে এড়িয়ে যায়। পরে ২৪ আগস্ট জামিলের মামাতো বোন রেজিনা ও প্রতিবেশীরা ঘরে খোঁজ করতে গিয়ে খাটের নিচে মাটি উঁচু দেখে সন্দেহ করেন। কোদাল দিয়ে খুঁড়তেই বেরিয়ে আসে জামিলার হাত। এরপর গ্রামবাসী জামিলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

পরে নিহতের ভাই মো. ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তিন বছর ধরে চলা মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. আফতাব উদ্দিন। আসামি পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী ছিলেন শামীম আল মামুন।

রংপুর কোর্টের ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেছেন, মাকে হত্যার দায়ে জামিল নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জামিল আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পিপি মো. আফতাব উদ্দিন বলেছেন, “মাকে হত্যা করেছে নিজের সন্তান। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আদালতের এই রায়ের মাধ্যমে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০