শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

মোহনপুরে নাদা জনতা সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি বারি খেলা অনুষ্ঠিত

মো.মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা জনতা সংঘের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি বারি খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে ২০২৬) নাদা জনতা সংঘের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমেদের সভাপতিত্বে এবং সেরাজুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহীন মাহমুদ এবং সমাজসেবক মোস্তাফিজুর রহমান সবুজ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লাঠিয়ালদের মনোমুগ্ধকর ও শৈল্পিক ক্রীড়া প্রদর্শনী উপভোগ করে দর্শকরা মুগ্ধ হন। উপস্থিত দর্শকরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য নাদা জনতা সংঘের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০