,
সর্বশেষ
সিরাজগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সয়দাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেনের দাফন সম্পন্ন
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
“যদি লক্ষ থাকে অটুট,দেখা হবে বিজয়ে”- সিরাজগঞ্জে মেয়র হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে দেখতে চান সমর্থকরা
সিরাজগঞ্জে চিপস ও দই কারখানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ
উল্লাপাড়া সরকারি হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার রাজত্ব; অভিযোগের তীর আরএমও ডা: সামিউল ইসলাম এর দিকে
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ফটোকার্ড

সেলিম তালুকদার, (শাহজাদপুর) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম। (২৯শে জুন) সোমবার দুপুর ১:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১-এ মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এসময় পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) জনাব হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ