শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

শহিদ মিনার ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

মো.মোকলেসুর রহমান মামুন :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট এবং হাউজ টিউটরবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নবনিযুক্ত উপাচার্যের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্মান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটেছে বলে উপস্থিতরা মনে করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০