,
সর্বশেষ
সিরাজগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সয়দাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেনের দাফন সম্পন্ন
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
“যদি লক্ষ থাকে অটুট,দেখা হবে বিজয়ে”- সিরাজগঞ্জে মেয়র হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে দেখতে চান সমর্থকরা
সিরাজগঞ্জে চিপস ও দই কারখানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ
উল্লাপাড়া সরকারি হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার রাজত্ব; অভিযোগের তীর আরএমও ডা: সামিউল ইসলাম এর দিকে
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

সয়দাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেনের দাফন সম্পন্ন

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের কৃতি সন্তান ও মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৯ জুন ২০২৬) বাদ আসর গাছাবাড়ী কেন্দ্রীয় মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু-এর উপস্থিতিতে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগল বাজিয়ে, সশস্ত্র সালাম এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।


গার্ড অব অনার শেষে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, পুলিশের সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা গাজী সোলায়মান হোসেনকে দাফন করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সয়দাবাদ ইউনিয়নসহ সমগ্র এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

শেয়ার করুনঃ