সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০২৬ রাজশাহী রেঞ্জ-এর শুভ উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(১২ জানুয়ারি) সোমবার পুলিশ লাইন্স মাঠ, সিরাজগঞ্জ-এ রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০২৬ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় রাজশাহী রেঞ্জের ০৭(সাত) টি জেলা ও আরআরএফ রাজশাহীর কনস্টেবল হতে উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু , বিপিএম(বার)। পুলিশ সুপার চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।
উক্ত খেলায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন জেলা হতে আগত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






