মোঃ হোসেন আলী ছোট্ট : মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির ফিতা কেটে এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।

শুক্রবার (১১ জুন ২০২৬) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এর আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার বাস্তবায়নে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াওয়াত ও গীতা থেকে পাঠের মধ্যেদিয়ে শুরু করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন
বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান
বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনের বিকল্প নেই। আত্রাইয়ের শিক্ষার্থীদের মধ্যে যে অদম্য মেধা ও সৃজনশীলতা দেখলাম, তা সত্যিই আশাব্যঞ্জক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক গবেষণায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,আজকের এই তরুণরাই আগামীর উন্নত বাংলাদেশের মূল কারিগর। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী মেধাকে বিশ্বমানের করে গড়ে তোলা। এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরন কুমার দে, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে উপজেলা পর্যায়ে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার ২০২৬ প্রথম স্থান অধিকারী সিরাজগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় স্থান অধিকারী বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় । মেলায় ২২ টি স্টলে ক্ষুদে বিগানীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করেন। এবং প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরা হয়।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর মাধ্যমিক উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার।
“





