,
সর্বশেষ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দখলে স্কুলের ৩০ শতাংশ জমি; আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সিরাজগঞ্জে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
সিংড়ায় গভীর রাতে অগ্নিকান্ড: ৪টি খড়ের পালা পুড়ে ছাই
তাড়াশে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট
তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মুসলিম উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

সিরাজগঞ্জে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট : সময়ের সাথে আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে এনটিভির জেলা প্রতিনিধির উদ্যোগে দুই যুগ পূর্তি উৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব।

আমি বিশ্বাস করি, এনটিভি অতীতের মতো ভবিষ্যতেও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, গণমানুষের অধিকার এবং ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় এনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যদিও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনটিভি আগামী দিনেও মানুষের পাশে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এবং টেলিভিশন সাংবাদিক ফোরাম, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দীন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুক গুণ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হেলাল আহমেদ, মো. নুরুল ইসলাম বাবু, সোহাগ হোসেন জয়, সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জিন্নাহ ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহসান হাবীব মুন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি মো. আল আমিন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, গ্রীন টিভির জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মো. হোসেন আলী ছোট্ট, ইউসুফ উজ্জামান ইমরান, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মাসুদ রেজা, মোছা : জেবুন্নেসা বেগম, শাহিদা খাতুন, মোঃ নজরুল ইসলাম,অসিম শেখ, শাহ আলমসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এনটিভির উপজেলা প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ