,
সর্বশেষ
সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা,ঋণের চেক ও বৃক্ষ বিতরণ
পাঁচঠাকুরী যমুনা বাজার নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
সিরাজগঞ্জে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা
ভাঙ্গুড়া পৌরসভা কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ৫টি সিলিং ফ্যান প্রদান
শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত
পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা,ঋণের চেক ও বৃক্ষ বিতরণ

ফটোকার্ড


মো. হোসেন আলী ছোট্ট :
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. আমিনুল ইসলাম। তিনি রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সিরাজগঞ্জের উপপরিচালক মো. জিহাদ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রাম, তাই প্রতিটি গ্রামের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম সানতু, মো. মামুন খান, মো. সাইদুর রহমান বাচ্চু, মো. শাহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান দুলাল, বিআরডিবির উপপরিচালক মো. জিহাদ খান এবং সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. নুরুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সমবায় প্রতিনিধি ও সুধীজন।
আলোচনা শেষে উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের মাধ্যমে শহর-গ্রামের বৈষম্য হ্রাস করা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত এ দিবসটি প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

শেয়ার করুনঃ