মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী

সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে জেনিন সার্ভিসের সুপারভাইজার মোঃ সেলিম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ডিউটিরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম সেলিম খান দীর্ঘদিন ধরে জেনিন সার্ভিসে কর্মরত ছিলেন এবং রংপুর রোড শাখার সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, মালিক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার বাদ এশা মালশাপাড়া কবরস্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে একই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

জেনিন সার্ভিস কর্তৃপক্ষ মরহুমের জানাজায় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী,মালিক-শ্রমিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন আল্লাহ মরহুম সেলিম খানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০