মোঃ হোসেন আলী (,ছোট্ট) : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জের সহযোগিতা জেলা পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী,
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক
ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম
বলেন,আমাদের নেতৃত্বের বিকাশের জন্য এমন খেলা দরকার আমাদের মধ্যে বন্ধন সৃষ্টি করার জন্য এমন আয়োজন দরকার।“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সারাদেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য তরুণদের মাঠমুখী করা, ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মাদকাসক্তি থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত প্রজন্ম তৈরি করা। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।” আমরা খেলবো নিজের জন্য আমরা প্রতিযোগিতা করবো দলের জন্য কিন্তু আমরা জিতবো দেশের জন্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান ও গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ মুনজিলুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সাবেক ফুটবল খেলোয়াড় এ কে এম ফরিদুজ্জামান ষ্ট্যালিন, সাবেক ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থা বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ারুল আজিম, সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ রেজাউল করিম খোকন, জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য মোঃ আলআমীন সেখ, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী মোহাম্মদ রেজাউল করিম, এবং জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় সজিব সিরাজী, সহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং খেলোয়াড়রা ।

উল্লেখ্য ঃ ফাইনাল খেলার সেরা খেলোয়াড় হয়েছেন বেলকুচি সরকারি কলেজের সিয়াম ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের জিম সেরা গোলকিপার নির্বাচিত হন গজাইল অনার্স কলেজের গোলরক্ষক নূর ইসলাম, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বেলকুচি সরকারি কলেজের মোঃ মামুন প্রাঃ,আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ১২ দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিলো। ফাইনাল খেলায় বেলকুচি সরকারি কলেজ ৩-০ গোলে গজাইল অনার্স কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ধারাবিবরণী করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।






