মোঃ হোসেন আলী ছোট্ট : পবিত্র মাহে রমজান রমজান উপলক্ষে তারেক জিয়া পরিষদ কর্তৃক মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোমবার (১৬ মার্চ ২০২৬) বাদ আসর পৌর শহরের ইবি রোডস্থ তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা সভাপতি মোঃ আলমামুন ( মামুন) এর নিজ উদ্যোগে তারেক জিয়া পরিষদের উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক জিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা সভাপতি মোঃ আলমামুন ( মামুন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের তাৎপর্যের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
প্রদান অতিথির বক্তব্যে নাজমুল হাসান তালুকদার রানা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, ক্ষমা ও কুরআন নাজিলের মাস, যা মুমিনদের জন্য আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। এই মাসে রোজা ফরজ করা হয়েছে, যা মানুষকে তাকওয়া (খোদাভীতি) অর্জনে সাহায্য করে এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, যেখানে জাহান্নামের দরজা বন্ধ ও শয়তানকে শিকলবন্দি করা হয়।

তাই মাহে রমজান হলো আত্মসংশোধন, কুরআন তিলাওয়াত, দান-সদকা এবং বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠ সময়।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন জুয়েল, ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি পরিষদের সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান ফকির, সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন।





