বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুসহ আহত অর্ধশতাধিক

 

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লায় দুই দিনের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত1 এ সংঘর্ষ চলে। বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হামলা-পাল্টা হামলায় কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পৌর এলাকার মিলন মোড় ও সয়াগোবিন্দ থানা রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ী নির্মানকে কেন্দ্র করে থানা রোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে দ্বন্ধ ও মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মহল্লার দু’গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০