রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের
মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা
শিমুল বিশ্বাস কে মন্ত্রী হিসেবে দেখতে চান পাবনাবাসী
সিরাজগঞ্জে গভীর রাতে সিএনজি ফিলিং স্টেশনে হামলা,গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ
সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা মানবিক ডাঃ গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা
সিরাজগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক কে, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির অভিনন্দন
টাঙ্গাইলে ৭টি আসনে বিএনপি,১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ : ইসি সচিব

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র’র আয়োজনে কবিতা আবৃতি ও পিঠা উৎসব অনুষ্ঠিত 

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র’র সান্ধ্যকালীন আয়োজনে কবিতা আবৃতি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীতে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র, সিরাজগঞ্জের সভাপতি তাহমিনা কলির সভাপতিত্বে নাট্যকার ও লেখক  সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ.কে আজাদ, এর সঞ্চালনায়, শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠক মো. ফরিদুল ইসলাম সোহাগ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ আঞ্জুমান মফিদুল ইসলাম এর ( ভারপ্রাপ্ত) সভাপতি জান্নাতুল ফেরদৌস লুনা,সিরাজগঞ্জ  সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সাধারণ সম্পাদক  ইমরান মুরাদ, উল্লাপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক কবি ডাঃ নিত্য রঞ্জন পাল, মৃত্তিকা নাট্যশালা সভাপতি বীর মুক্তিযোদ্ধা   আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, সিরাজগঞ্জ নজরুল একাডেমির সভাপতি  ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রবীন্দ্র সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, চ্যানেল টুয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার সাংস্কৃতিক ব্যক্তিত্ব হীরুক গুণ, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, অরুনিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক বিশিষ্ট কন্ঠ শিল্পী সূর্য বারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফুলাদ হায়দার খান, লালন একাডেমি সভাপতি নুরুল হুদা, শেকড়ের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম পলাশ, সিরাজগঞ্জ নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট) প্রমুখ। 

 অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি পরিবেশন করে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের শিক্ষার্থী উষ্ণ, লুবাবা,আমান বাবু, শশী, রুনি, নুরনবী ইসলাম কাব্য, ফাগুন, তিতলী সুমাইয়া, আনিকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭