ছাম্মি আহমেদ আজমীর :
সাংস্কৃতিক চর্চা ও নাট্য আন্দোলনকে এগিয়ে নিতে প্রতিষ্ঠিত আমরাই থিয়েটার সিরাজগঞ্জ সফলতার সাথে অতিক্রম করেছে এক বছর। এ উপলক্ষে সংগঠনটি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেন।প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠানে কেক কাটা,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আমরাই থিয়েটার এর মো: আব্দুল হালিম টুটুল,মনির হোসেন মুন্না, জাহিদ হাসান আকাশ,ইউসুফ লাহিম,নয়ন শেখ,মোহাম্মদ তিতাস, মেহতাব বাপ্পী সৈকত,বাপন সাহা প্রমুখ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দরা জানান,প্রতিষ্ঠালগ্ন থেকে আমরাই থিয়েটার নাট্যচর্চা,সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রজন্মের মাঝে শিল্প-সাহিত্যের চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বল্প সময়ের মধ্যেই সংগঠনটি সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে একটি সম্ভাবনাময় নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
তারা আরও বলেন,সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের এই পথচলা। সকলের সহযোগিতা ও ভালোবাসায় ভবিষ্যতেও আমরাই থিয়েটার এগিয়ে যাবে।
উল্লেখ্য: ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্য,শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আমরাই থিয়েটার পরিবার।






