বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ২দিন ব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন


মোঃ হোসেন আলী ছোট্ট ;: উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি “এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান
মেলার রং বেরঙের বেলুন উড়িয়ে ও ফিতা কেটে
এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে ৪৭ তম,
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান জাতীয়  অলিম্পিয়াড ও ১০ ম বিজ্ঞান বিষয়ক
কুইজ প্রতিযোগিতার  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। 

 এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আহবায়ক মোঃ মামুন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে উঠতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও কাজের প্রকাশ ঘটাতে পারে। যদি তাদের সঠিকভাবে মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা যায়, তাহলে তারাই একদিন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠবে। ফলে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ উন্নয়নে বড়ো ভূমিকা রাখবে। এজন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার  মামুন খান আমাদের ছেলেমেয়েদের বিজ্ঞানমনস্ক করতে গেলে এ সাইন্স ফেয়ার এর কোন বিকল্প নাই। এ সাইন্স ফেয়ার কর্মকান্ডের সাথে নিজেকে যত জড়িয়ে রাখবেন আমাদের বিজ্ঞানমনস্ক ছেলেমেয়েরা ততো তৈরি করতে পারবে। এদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে গেলে লেখাপড়ার পাশাপাশি এ ধরনের বিজ্ঞাপন মেলার প্রয়োজন আছে।
বাংলাদেশ এবং ৪র্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মদের গড়ে তুলতে এই ধরণের বিজ্ঞান মেলা সময়োযোগী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর এই ধরণের উদ্যোগ ভবিষ্যতেও  নেওয়ার আহবানও জানান তিনি।  

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু,
সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ও স্কুল কলেজ পর্যায়ের  ও বিজ্ঞান ক্লাব শিক্ষার্থী, ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত অন্তত ১৭ টি   টি প্রযুক্তি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্টল প্রদর্শন করেন। এবং জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা মোট ১৭ টি  স্টলে নিজেদের প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীরা তাদের তৈরি মডেল ও প্রজেক্টের কার্যকারিতা দর্শক ও বিচারকদের সামনে তুলে ধরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০