শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত



মোঃ হোসেন আলী ছোট্ট :
জনসাধারণের অভিযোগ, সমস্যা ও মতামত সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিজ কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমি, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা, প্রশাসনিক জটিলতাসহ নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
গণশুনানিতে উপস্থিত থেকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং জনভোগান্তি কমাতে নিয়মিত এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের এ গণশুনানি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাগ্রহণকারীরা তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০