রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের
মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা
শিমুল বিশ্বাস কে মন্ত্রী হিসেবে দেখতে চান পাবনাবাসী
সিরাজগঞ্জে গভীর রাতে সিএনজি ফিলিং স্টেশনে হামলা,গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ
সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা মানবিক ডাঃ গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা
সিরাজগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক কে, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির অভিনন্দন
টাঙ্গাইলে ৭টি আসনে বিএনপি,১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত, ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ : ইসি সচিব

সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম,এসইডিপি পুরস্কার বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্ট) : সিরাজগঞ্জে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পারফরমেন্স  বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম, এসইডিপি ৩৯ শ্রেষ্ঠ শিক্ষার্থী ছাত্র -ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের সভাপতি  ও সিরাজগঞ্জ জেলা  শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পারফরমেন্স  বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিম, এসইডিপি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা  শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার। অনুষ্ঠানের সভাপতি জেলা  শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার বলেন, পারফরমেন্স বেজড গ্রান্টস কার্যক্রমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসা ও আগ্রহ সৃষ্টি করা এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা। যেসব শিক্ষার্থী আজ পুরস্কার ও সম্মাননা পেয়েছো তারা পরিবার ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের গর্বের প্রতীক। এই পুরস্কার যেন তাদের ভবিষ্যৎ পথচলায় পাথেয় হয়। পারফরমেন্স বেজড গ্রান্টস কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। ভূমিকা রাখবে শিক্ষার মানোন্নয়নে। শিক্ষকরা দায়িত্বশীল হলে আগামীতে আরও বেশি শিক্ষার্থী এই পুরস্কারের আওতায় আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা,  এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী,সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, বাগবাটি মডেল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এশারত আলী,  চরছোনগাছা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ ময়নাল হক, পরিণা বাগবাটি স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম, হাজী আহমাদ কামিল আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,  সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ  জমির উদ্দীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর  উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন কলেজও মাদ্রাসার অধ্যক্ষ,  সুপারিন্টেন্ডেন্টগণ ওছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ  সাধারণ শিক্ষা ,  কারিগরী  শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলার  সর্বোচ্চ নম্বর ধারী ছাত্র ছাত্রীদের শ্রেষ্ঠ শিক্ষার্থী সম্মাননা হিসেবে ক্রেস্ট,  সনদ ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭