শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জ সদরে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে মুরগি ও ঘর উপকরণ বিতরণ


মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলা ব্র্যাক এলাকা অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) উদ্যোগে সি-মডেল আইজিএ প্রকল্পের আওতায় স্বপ্নসারথী কিশোরীদের মাঝে মুরগি ও ঘর উপকরণ বিতরণ করা হয়েছে।
পড়াশোনার পাশাপাশি কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রকল্পটির ২য় ও ৩য় ব্যাচের ৫৫ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে মুরগি এবং মুরগি পালনের জন্য প্রয়োজনীয় ঘর উপকরণ প্রদান করা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকছেদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আজাদ রহমান, মোঃ জলিলুর রহমান, মোঃ চান মাহমুদ, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মাসুদ রানা এবং সিও নূরে জান্নাত।

বক্তারা বলেন, স্বপ্নসারথী কিশোরীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুরগি পালন কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে এবং ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে উঠবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০