শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

স্বপ্ন থেকে বাস্তবতায়, নিজস্ব স্টুডিও থিয়েটার নির্মাণে নাট্যলোকের অদম্য অগ্রযাত্রা

ছাম্মি আহমেদ আজমীর :
সৃষ্টির আনন্দ,শিল্পচর্চার অঙ্গীকার এবং মঞ্চের প্রতি গভীর ভালোবাসা হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যলোক সিরাজগঞ্জ।দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে সংগঠনটির নিজস্ব স্টুডিও থিয়েটার নির্মাণের কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে।নাট্যচর্চার জন্য একটি স্থায়ী আধুনিক ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নির্মাণাধীন এই স্টুডিও থিয়েটার ভবিষ্যতে নাট্যলোকের শিল্পী,নাট্যকর্মী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য একটি প্রাণকেন্দ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য,নাট্য ব্যক্তিত্ব,বিশিষ্ট অভিনেতা এবং নাট্যলোক সিরাজগঞ্জের সভাপতি মমিন বাবু বলেন, নাট্যলোকের নিজস্ব স্টুডিও থিয়েটার আমাদের বহু বছরের স্বপ্ন,ভালোবাসা এবং সংগ্রামের ফসল।বাংলাদেশের প্রখ্যাত আলোক পরিকল্পক সিরাজগঞ্জের কৃতি সন্তান ঠান্ডুর রায়হান ভাইয়ের আন্তরিক পরামর্শ ও সহযোগিতায় আমরা একটি নান্দনিক ও আধুনিক স্টুডিও থিয়েটার নির্মাণের পথে এগিয়ে যেতে পেরেছি।

তিনি আরও বলেন,নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একটি স্থায়ী মঞ্চ ও সৃজনশীল চর্চাকেন্দ্রের অভাব আমরা দীর্ঘদিন ধরে অনুভব করেছি।সেই অভাব পূরণের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।আমরা বিশ্বাস করি এই স্টুডিও থিয়েটার নির্মিত হলে সিরাজগঞ্জের নাট্য আন্দোলন নতুন মাত্রা পাবে এবং তরুণ প্রজন্ম সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় আরও বেশি সম্পৃক্ত হবে।
মমিন বাবু আরও বলেন,
এই স্বপ্ন কেবল নাট্যলোকের নয় এটি সিরাজগঞ্জের সংস্কৃতিমনা মানুষের স্বপ্ন। সকলের ভালোবাসা,সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই এই স্টুডিও থিয়েটার আগামী দিনে শিল্পী,নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হোক। এখান থেকেই জন্ম নিক নতুন নতুন নাট্যস্রষ্টা,নতুন চিন্তা ও নতুন সম্ভাবনা।
সংস্কৃতি মানুষের মনকে আলোকিত করে সমাজকে এগিয়ে নিয়ে যায়।তাই এই স্টুডিও থিয়েটার শুধু একটি ভবন নয় এটি হবে সৃজনশীলতা,মানবিকতা ও সাংস্কৃতিক জাগরণের এক উজ্জ্বল বাতিঘর। সংস্কৃতিমনা মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে নাট্যলোক সিরাজগঞ্জের এই উদ্যোগ ইতোমধ্যেই নাট্যপ্রেমী মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

উল্লেখ্য: অদূর ভবিষ্যতে এই স্টুডিও থিয়েটার সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম উজ্জ্বল ঠিকানায় পরিণত হবে।স্টুডিও থিয়েটারটি নির্মিত হলে নিয়মিত নাট্য মহড়া,কর্মশালা,নাট্য প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পচর্চার নানা কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের নাট্যকর্মীদের জন্য এটি একটি সৃজনশীল শিক্ষাকেন্দ্র ও সাংস্কৃতিক বিকাশের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০