শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

অপরাধ ও মারামারি প্রতিরোধে সিরাজগঞ্জ শহরে গঠিত হচ্ছে ‘নিরাপত্তা কমিটি’

Download Photocard

আরিফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ শহরকে অপরাধ, সহিংসতা ও মারামারিমুক্ত রাখতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় শহরের বিভিন্ন অপরাধপ্রবণ ও সংঘর্ষপ্রবণ এলাকায় ‘নিরাপত্তা কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি এলাকায় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত এসব নিরাপত্তা কমিটি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিটির সদস্যরা মারামারি, সামাজিক অস্থিরতা, মাদকসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য ও সহযোগিতা প্রদান করছেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনসম্পৃক্ততা বাড়িয়ে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এই নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র আরও জানায়, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সিরাজগঞ্জ শহর গড়ে তুলতে পুলিশ প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, জনগণ ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সিরাজগঞ্জ শহরে শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০