
নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে ২০২৬) বিকেলে আড়িয়ামোহন হাই স্কুল মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানা। তিনি খেলা উপভোগ করেন এবং শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ রানা বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হাডুডুসহ দেশীয় খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন এলাকার শত শত দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে এরশাদ রানা আরও বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই আগামী দিনের লক্ষ্য। তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এরশাদ রানা বিগত সরকারের আমলে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি ১৯৮৮ সালে ৩১ ডিসেম্বর শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের পরিবারে জন্মগ্রহন করেন। জানা যায়, তাঁর পরিবারের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সঙ্গে সম্পৃক্ত। বাল্যকাল থেকেই তিনি তাঁর বাবা ও চাচাদের হাত ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। পতিত শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মামলায় জেল হাজতসহ নানা হয়রানীর শিকার হয়েছেন এরশাদ রানা।

এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ৬৪ জেলা তৃনমূল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং জাপানি কোম্পানী জুকির দেশের সুনামধন্য সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। জেলাজুড়ে যেমন তাঁর খ্যাতি রয়েছে তেমনি কর্মএলাকায়ও অত্যন্ত দক্ষ ও মিষ্টভাসী পরিচ্ছন্ন মানুষ হিসেবে সুনাম রয়েছে।