
রেজাউল করিম খান সিরাজগঞ্জঃ
বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ধানের শীষ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়,।
জানা যায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আবু হানিফ খান।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুষ্ঠিত নির্বাচনে ১১৩৫ ভোটের মধ্যে ১০৯৯ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে তৃতীয় স্থান অধিকার করেন, তার এ বিজয়কে সামনে রেখে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র হিসেবে খ্যাত সাইদুর রহমান বাচ্চু ধানের শীষ দিয়ে সংবর্ধিত করেন । বৃহস্পতিবার দুপুরে চেম্বার অব কমার্সের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়