
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ফয়েজুল কবির|
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি| এ সময় আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে নবাগত কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন|
মোহাম্মদ ফয়েজুল কবির ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন| তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন|
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন| সর্বশেষ তিনি ঢাকা স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন|
দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন|
তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে রাজশাহীতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরএমপি কাজ করবে|