মোঃ হোসেন আলী (ছোট্ট) : আহলান-সাহলান মাহে রমাদান” এবং “রমাদানের পবিত্রতা রক্ষা করতে হবে এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা, মানুষের মধ্যে নৈতিকতা ও সহমর্মিতা জাগ্রত করার লক্ষে পবিত্র রমজান ১৪৪৭ হিজরী উপলক্ষে বনার্ঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
গত বুধবার (১৮ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় , ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য : পবিত্র মাহে রমজান উপলক্ষে বনার্ঢ্য র্যালিটির
একইসঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে” মর্মে স্লোগান দিয়ে সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা, মানুষের মধ্যে নৈতিকতা ও সহমর্মিতা জাগ্রত করা এবং রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালি শেষে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়। এবং র্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন মসজিদের পেশ ইমামও খতিব ও মুয়াজ্জিনগণ সহ এদের হাতে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন পরামর্শমূলক স্লোগান ও নির্দেশনাবলি সম্বলিত প্ল্যাকার্ড। বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ কারী সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষের কন্ঠে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানদের প্রতি আহবানমুলক বিভিন্ন ইসলামী স্লোগান।






