
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে
শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩ টি
গ্রুপে সাতটি বিষয়ে মোট ৫১ জন বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর ২০২৫) দুপুরের দিকে পৌর শহরের খাঁন সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কার ও সনদ হাতে তুলে দেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু,।
প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন অপসাংস্কৃতি রোধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই। একমাত্র ইসলামি অনুশাসন মেনে চললেই মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন তোমারা আগামী দিনের ভবিষ্যৎ তোমারাই পারবে একটি বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে,এজন্য তোমাদের প্রচুর লেখা পড়া করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন দারুল ইসলাম মডেল মাদ্রাসা,সিরাজগঞ্জের অধ্যক্ষ হযরত মাওলানা আজগর আলী, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আনোয়ার হোসেন,,
সিরাজগঞ্জ সদর উপজেলা ইমাম মাওলানা ইশারত আলী,
এসময়ে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব
হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার,
মোঃ হাবিবুল্লাহ,।