
মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদগণদের সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের খাঁন সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের,রাজশাহীর পরিচালক মো: আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউণ্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের,রাজশাহীর পরিচালক মো: আব্দুর রাজ্জাক তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ হলো - সাম্প্রতিক সম্প্রতির দেশ, ধর্ম নিয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা করার কিছু নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাজনীতিতে ধর্মের ব্যবহার বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রসারে মাধ্যমে আগামী দিনে সুনাগরিক তৈরি করতে হবে। সরকার সারাদেশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন এবং ধর্ম পালনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নিরাপত্তা এবং সুযোগসুবিধা ও সহায়তা প্রদান করেছেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার, রাজশাহী মো: জাঙ্গাগীর আলম,ইসলানিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার মো :আনোয়ার হোসেন, সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা তরিকুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এঁর ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ।