
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সরকারি ভাবে এ আয়োজন করা হয়েছে খুবই প্রশংসনীয় এ উদ্যোগ এ সরকার কে ধনবাদ জানাই এত সুন্দর একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা করার জন্য। আমরা দেখেছি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও বাংলাভিশনে মাহে রমজানে বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্র – ছাত্রীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে এধরণের প্রতিযোগিতা আরো আয়োজন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জ পেশ ইমাম, হযরত মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদ সিরাজগঞ্জ সদর পেশ ইমাম, হযরত মাওলানা ইশারত আলী, প্রমুখ।