শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

ইসলামী ব্যাংক পুনঃদখলের অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জে গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান বিভিন্ন ইস্যুর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ইসলামী ব্যাংক সচেতন আমানতকারী ফোরাম” এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের নারী-পুরুষ গ্রাহক, ব্যবসায়ী ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের ২নং খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক জেলা শাখার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকের সামনে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন সিদ্দিক খসরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী আল আমিন খন্দকার।

সমাবেশে বক্তব্য রাখেন রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সেক্রেটারি মোঃ ওমর ফারুক খান, জেলা সেক্রেটারি মোশারফ হোসেন আকন্দ, ব্যাংকের শেয়ারহোল্ডার ড. আখম আব্দুর রাজ্জাক, নারী উদ্যোক্তা সাথী আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তদন্ত কমিটির নামে “অবৈধদের বৈধতা দেওয়ার অপচেষ্টা” বন্ধ করতে হবে। তারা ব্যাংক রেজুলেশন আইন ১৮/ক ধারা বাতিল, এস আলম কর্তৃক বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, ইসলামী ব্যাংকের ওপর “অবৈধ হস্তক্ষেপ” বন্ধ এবং ব্যবস্থাপনা পরিচালকের ছুটি বাতিলের দাবি জানান।

এসময় বক্তারা এস আলমের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকটি একটি চক্রের নিয়ন্ত্রণে ছিল এবং ওই সময়ে অদক্ষ ও অনিয়মের মাধ্যমে অনেক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০