শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে টাস্কফোর্সের অভিযান

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জে পরিবহন ভাড়া নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের বাজারদর তদারকিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স।

রবিবার (১৭ মে ২০২৬) শহরের বাজার স্টেশন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পরিবহন মালিক ও চালকদের কঠোরভাবে বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযানের দ্বিতীয় ধাপে শহরের বড় বাজার এলাকায় মসলা-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এসময় পাইকারি প্রতিষ্ঠান “আদর-সোহাগ স্টোর”-এ অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে ২ নং খলিফাপট্টি এলাকায় বেকারি ও খাদ্যপণ্যের দোকানগুলোতে পৃথক অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বেকারি পণ্য উৎপাদন, পণ্যে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করা-সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

টাস্কফোর্স সূত্রে জানা যায়, বর্তমানে বাজারে মসলা-সহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই। ব্যবসায়ীদের যৌক্তিক দামে পণ্য বিক্রি ও ভোক্তাবান্ধব আচরণ নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে বিআরটিএ’র সহকারী পরিচালক, ক্যাব প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০